ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২৩:২৭:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

বিশ্বে করোনায় আরও ১৮০১ প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৩০ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ১১৯ জন।

আজ শনিবার (২৭ আগস্ট) সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন করোনা শনাক্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৩১২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ব্রাজিলে ১৩৬ জন, জার্মানিতে ১০১, ইতালিতে ৯৯ জন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ৮১, স্পেনে ৭০, মেক্সিকোতে ৬৪, অস্ট্রেলিয়ায় ৫৫ জন, ফ্রান্সে ৫১ জন এবং ইরানে ৩৫ জন মারা গেছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।