বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯০৫ জন।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে, শনিবার এক হাজার ৬৬৭ জনের মৃত্যু এবং চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে জাপানে। দেশটিতে ২১২ জনের মৃত্যু এবং ৯৯ হাজার ৬৬৩ জন আক্রান্ত হয়েছিলেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৮২ জন এবং মারা গেছেন ৮৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫৬০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ৩০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন ১৮ জন। তাইওয়ানে মারা গেছেন ৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৮৩০ জন। রাশিয়ায় মারা গেছেন ৯৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৪৮৬ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ৩৯ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৩ জন এবং মারা গেছেন ১৯ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৬ জন এবং মারা গেছেন ১৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ২৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৩৩ লাখ ৯১ হাজার ১৭৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ৫৭৫ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি