ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫৭:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বিশ্বে বাংলাদেশের অর্থনীতি এখন ৪৪তম : প্রধানমন্ত্রী বললেন, এ অর্জনে সবার অবদান রয়েছে

আপডেট: ০৩:৪৯ পিএম, ৯ জুন ২০১৫ মঙ্গলবার

PM02স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: বিশ্বে বাংলাদেশের অর্থনীতি এখন ৪৪তম অবস্থানে রয়েছে। চলতি মূল্যের ভিত্তিতে এ অবস্থান নির্ণয় করা হয়েছে। এ বছরের ১৪ এপ্রিল বিশ্ব ব্যাংকের জিডিপি প্রতিবেদন ও একই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (০৯ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিবেদন নিয়ে মন্তব্য করে বলেন,গত ছয় বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি ৬ এর উপর ধরে রেখেছি আমরা। এটা অসাধারণ অর্জন। মনে রাখতে হবে,আমাদের যা সম্পদ আছে তা সুষ্ঠু ব্যবস্থাপনা দিয়ে কাঠামোগত পরিবর্তন ঘটিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের এ অর্জনে সবার অবদানই রয়েছে। আমি আশা রাখি অর্থনীতির গতিধারা আরও এগিয়ে যাবে। একনেক সভা শেষে মন্ত্রী বলেন,সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০১৩ সালে বাংলাদেশের জিডিপি বিশ্বে ৫৮তম স্থানে ছিল। ২০১৫ সালে জিডিপিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৪৪তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ৩৬তম ছিল। এখন তা ৩৩তম স্থানে পৌঁছেছে। ০৯.০৬.২০১৫