বিশ্বে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে আবারও বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারাবিশ্বে ৭ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৩৮২ জন। যা আগের দিনের থেকে মৃত্যু প্রায় আড়াই হাজার এবং আক্রান্ত প্রায় পৌনে দুই লাখের মতো বেড়েছে।
এখন অবদি করোনায় সারাবিশ্বের মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৩৬ হাজার ৪০৮ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে। বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরপরই দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্র করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এ দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ১০৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন আক্রান্ত এবং ৮ লাখ ২১ হাজার ৩২৫ জন মারা গেছেন।
অন্যদিকে রাশিয়া দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৪৫ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৪৩ জন। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৪ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৭৪৯ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ১৫০ জন। মহামারি শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ৫৪৫ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬২৭ জনের। একই সময়ের মধ্যে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৪০৫ জন ও ১৫৮ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৯৫ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৬৬ লাখ ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭ হাজার ১৬৬ জন মারা গেছেন। এসময়ের মধ্যে ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ৩৮৭ জন।
এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ১২১ জনের।
প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় ইরানে ৬৭ জন, তুরস্কে ১৮১ জন, পোল্যান্ডে ৫৩৭ জন, হাঙ্গেরিতে ১৯৫ জন, স্লোভাকিয়ায় ১০১ জন, ভিয়েতনামে ২৫২ জন ও মেক্সিকোতে করোনায় মারা গেছেন ৪৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






