বিশ্ব আদিবাসী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আদিবাসীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচির মাধ্যমে পালন করবে দিবসটি।
অবশ্য প্রতিবছর ৯ আগস্ট দিবসটি পালিত হলেও কুরবানির ঈদের কারণে এ বছর ৫ আগস্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
১৯৯২ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্টকে বেছে নেয়। এরপরে ৯৩ সালকে ‘আদিবাসী বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়।
পরের বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবছর ৯ আগস্টকে ‘বিশ্ব আদিবাসী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। ১৯৯৫-২০০৪ এবং ২০০৫-১৪ সালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আদিবাসী দশক ঘোষণা করা হয়। ২০০১ সালে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’ গঠনের পর থেকে বাংলাদেশে বেসরকারিভাবে বড় পরিসরে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
বিশ্বের ৭০টি দেশে প্রায় ৩০ কোটি আদিবাসী বাস করে। বাংলাদেশে রয়েছে প্রায় ৩০ লাখ আদিবাসী। এর মধ্যে ৪৬টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে।
এদিকে আদিবাসীদের নিজস্ব ভাষা-সংস্কৃতি চর্চার অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। সেই সঙ্গে দলটি অবিলম্বে পাহাড়ে ও সমতলে আদিবাসীদের ওপর নিপীড়ন এবং পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’-এর আগের দিন গতকাল বৃহস্পতিবার দেশের সব আদিবাসী ভাই-বোনকে শুভেচ্ছা জানিয়ে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ দাবি জানান।
এ বছরের আদিবাসী দিবসের প্রতিপাদ্য ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ এর সঙ্গে সংহতি জানিয়ে নেতারা বলেন, প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। নিজের ভাষা, সংস্কৃতি চর্চার স্বাধীনতা রয়েছে। প্রতিটি জাতিকে তার নিজস্ব ভাষায় শিক্ষার সুযোগ করে দিতে হবে। ভাষা ও বর্ণমালা রক্ষা এবং তাদের ভাষায় শিক্ষা জীবন শুরুর ব্যবস্থা করতে হবে। প্রতিটি জাতির মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।
নেতারা এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের আদিবাসীরা এদেশের এক অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল জাতিগত শোষণের সমাপ্তি ঘটানো। কিন্তু দেশে পাহাড় ও সমতলের ছোট জাতিসত্তাসমূহের ওপর নানা ধরনের নিপীড়ন আজও চলছে, যা মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিচ্যুতি।
নেতারা আদিবাসীদের উন্নয়নের জন্য তাদের নিজস্ব গণতান্ত্রিক আকাক্সক্ষা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অতীতের মতো আদিবাসীদের প্রতিটি ন্যায়সঙ্গত লড়াইয়ের পাশে কমিউনিস্ট পার্টি থাকবে বলে জানান তারা।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











