ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৪:২০:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

বিশ্ব বাঘ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ ২৯ জুলাই সোমবার বিশ্ব বাঘ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে দিবসটি। এ অবস্থায় সুন্দরবনে হুমকিতে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। তবে আশার কথা গত তিন বছরে সুন্দরবনে বেড়েছে আটটি বাঘ। বসবাসের ঝুঁকি কমাতে পারলে আরো বাড়বে সুন্দরবনের বাঘের সংখ্যা; এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্যমতে, একশ বছর আগে সারাবিশ্বে বাঘ বিচরণ করতো এক লাখেরও বেশি। আর এখন পৃথিবীতে শতকরা ৯৫ শতাংশ কমে ৩ হাজার ৯০০টি বাঘ অবশিষ্ট আছে। বাংলাদেশে বাঘের একমাত্র আবাস সুন্দরবনেও কমেছে বাঘের সংখ্যা। তবে আশার কথা হচ্ছে, গত তিন বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি থেকে বেড়ে এখন ১১৪টি হয়েছে।

সুন্দরবনে এক সময় প্রায় সাড়ে ৫শ রয়েল বেঙ্গল টাইগার বিচরণ করত।  কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ আর চোরা শিকারিদের দৌরাত্ম্যে কমছে বাঘের সংখ্যা; এমনটাই মনে করছেন পরিবেশবিদরা।

বন কর্মকর্তারা বলছেন, বাঘ রক্ষার পাশাপাশি বাঘের হামলায় আহত নিহতের সহায়তায় উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের নেয়া নানা উদ্যোগ আর পরিকল্পনায় দিন দিন বাড়বে সুন্দরবনের বাঘ এমনটাই প্রত্যাশা সবার।

-জেডসি