ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৫৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ রোবাবার ২২ সেপ্টেম্বর। প্রতিবছর এদিনটিকে ওয়ার্ল্ড কার-ফ্রি ডে বা বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন হিসেবে পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেফ ওয়াকিং এবং সাইক্লিং’।

সত্তরের দশকে জ্বালানী সঙ্কট মোকবেলায় ইউরোপে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে দিবসটির প্রচলন ঘটে। বর্তমানে বিশ্বের প্রায় ৪ হাজার শহরে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার বিষযে জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ‘রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে আধুনিক নগর পরিকল্পনার ধারণাকে সমুন্নত রেখে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। যান্ত্রিক বাহনের ওপর নির্ভরশীলতা কমাতে পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাত ও সাইকেল আরোহীদের জন্য পৃথক ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।’

দিবসটি পালনের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থাকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বাণীতে বলেন, ‘ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহনে যাতায়াত উৎসাহিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২২ সেপ্টেম্বর ২০১৯ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’

শেখ হাসিনা বলেন, যানজট, বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে সরকার সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর যানজট নিরসনে ও ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাসে দেশের প্রথম মেট্রোরেল গণ র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ নির্মাণের কাজ পুরোদমে চলছে। ঢাকা মহানগরী ও গাজীপুর মহানগরীর জনসাধারণের দ্রুত যাতায়াতের সুবিধার্থে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)-(গাজীপুর-এয়ারপোর্ট) করিডোর নির্মাণের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, আরএসটিপি বাস্তবায়নের অংশ হিসেবে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে। এ দু’টি লাইনে প্রথমবারের মতো প্রায় ৩২ কিলোমিটার আন্ডরগ্রাইন্ড এমআরটি বা পাতাল রেলের সংস্থান রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে প্রথমবারের মতো পথচারী রোড প্রবর্তনের সুযোগ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে গণপরিবহনে যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবেন।

বাণীতে তিনি দিবসটি পালনের মধ্য দিয়ে গণপরিবহনে যাতায়াত উৎসাহিত হবে বলে আশা প্রকাশ এবং বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০১৯ এর সার্বিক সফলতা কামনা করেন।

বাংলাদেশে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)সহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে দিবসটি পালনে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।