‘বিশ্ব মৃত্তিকা দিবস’ আজ শনিবার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার
‘বিশ্ব মৃত্তিকা দিবস’ আজ শনিবার
‘মাটি বাঁচিয়ে রাখুন, মাটির জীববৈচিত্র্য রক্ষা করুন’- এ স্লোগানে আজ শনিবার (৫ ডিসেম্বর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’। ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস)। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশেও করা হয়েছে নানা আয়োজন। তবে, করোনাভাইরাসের সংক্রমণের কারণে আয়োজন অনেকটাই সীমিত।
সাধারণত জাতিসংঘ প্রতিবছর দিবসটি পালন করে থাকে। এটি মূলত, থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের জন্মদিনকে সম্মান জানাতেই এ দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খলিলুর রহমান জানান, প্রতিবছর দিবসটি উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য দিবসটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের কোনও আয়োজন নেই।’
এদিকে, দিবসটি উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ শনিবার সকাল ১০টায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিধান কুমার ভান্ডার বলেন, ‘দিবসটি উপলক্ষে শনিবার আমাদের দুটো সেশন থাকবে। একটি উদ্বোধনী ও পরেরটা টেকনিক্যাল সেশন। সেখানে সেমিনার, শোকেসিং, সয়েল কেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সেমিনারে বিদেশি মৃত্তিকা বিজ্ঞানীরাও অংশগ্রহণ করবেন।’
বিধান কুমার ভান্ডার জানান, সেমিনারে মৃত্তিকা বিষয়ক বিজ্ঞানীরা গবেষণা উপস্থাপন করবেন। মাটি নিয়ে যারা কাজ করেন, তাদের কিছু উপস্থাপনা থাকবে। ‘বাংলাদেশের মাটির উপর’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
দিবসটি নিয়ে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম










