ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১০:৩৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

বিশ্ব শিশু দিবস আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

বিশ্ব শিশু দিবস আজ সোমবার। শিশুদের অধিকারের বিষয়টি বিশ্ববাসীকে মনে করিয়ে দিতে প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার এ দিবসটি উদযাপিত হয়।এবারের প্রতিপাদ্য ‘ আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’।

দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করবেন। বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের প্রথম দিন (৭ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শিশুদের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

আগামী ১০ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজনে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ১২টায় শিশুর প্রারম্ভিক যত্ন, বিকাশ ও সুরক্ষাবিষয়ক গোলটেবিল আলোচনা হবে।

১১ অক্টোবর সকাল ৯টায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শহীদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা আর ১২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে পথশিশুদের নিয়ে সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৩ অক্টোবর সকালে ব্র্যাকের আয়োজনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর ১৪ অক্টোবর সকালে শিশু একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।