ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৫:০৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) হুমকি দেওয়ার পর সত্যি সত্যি তা কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প ডব্লিউএইচও’তে অর্থায়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি তার প্রশাসনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ডব্লিউএইচও তার ‘প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ’ হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চীনে করোনার আবির্ভাবের পর এর প্রতিক্রিয়ায় প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। ডব্লিউএইচও চীনের দেওয়া তথ্যের ওপরেরই বিশ্বাস করেছে।

এসময় তিনি আরও বলেন, ডব্লিউএইচও’কে এজন্য অবশ্যই কৈফিয়ত দিতে হবে। ট্রাম্প ডব্লিউএইচও’কে ‘মিথ্যা তথ্য’ প্রচারের জন্য অভিযুক্ত করে বলেন, চীনের তথ্যের ওপর বিশ্বাসের কারণে বিশ্বব্যাপী এই ভাইরাস ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।

গত ৭ এপ্রিল চীনের প্রতি ডব্লিউএইচও’র পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দেন ট্রাম্প। সেসময় তিনি বলেন, আমরা ডব্লিউএইচও’র পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি।

এদিকে প্রাণঘাতী এই করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৬ হাজার ৪৬ জন। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

-জেডসি