বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গার বিদায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
প্রতিমা বিসর্জন
শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ভক্তদের স্মরণে বাপের বাড়ি মর্ত্যলোকে এসেছিলেন যে দেবী দুর্গা, এ বছরের মতো সমাপ্ত হলো সে সফর। বিসর্জনের মাধ্যমে দেবীকে বিদায় দিলেন ভক্তরা। ঘোটকে চড়ে এসেছিলেন দেবী, ঘোটকে চড়েই ফিরলেন কৈলাসে স্বামীর ঘরে।
গতকাল বিজয়া দশমীর দিনে সকালে মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার দশমী বিহিত পূজা শুরু হয়। এরপর দর্পণ বিসর্জন, অঞ্জলি প্রদান ও সিঁদুর দান অনুষ্ঠিত হয়। পরে সিঁদুর খেলা ও বিজয়া দশমীর গানের সঙ্গে ভক্ত অনুরাগীদের নাচ-গানের আয়োজন চলে দুপুর পর্যন্ত। তারপর শুরু হয় প্রতিমা বিসর্জন পর্ব।
এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় বাড়তে থাকে। ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, মায়ের সঙ্গে যুদ্ধে মহিষাসুরের মৃত্যু হয়েছে এবং মায়ের বিজয় হয়েছে বলেই বলা হয় শুভ বিজয়া।
দশমীতে বিসর্জনের মাধ্যমে পাঁচ দিন বাপের বাড়ি অর্থাৎ মর্ত্যলোকে কাটিয়ে দেবী ফিরেছেন স্বর্গে কৈলাসে স্বামীর বাড়িতে। সঙ্গে থাকবে চার সন্তান লক্ষ্মী , সরস্বতী, কার্তিক ও গণেশ। শাস্ত্রমতে, বিজয়া দশমীর দুটি তাৎপর্য। একটি দেবী দুর্গার বিজয়। অন্যটি রামচন্দ্রের বিজয়। বিজয়া দশমীর আরও একটি তাৎপর্য রয়েছে- হিমালয় রাজকন্যা দেবী দুর্গা নিজের ইচ্ছায় বিয়ে করেছিলেন দেবতা শিবকে। শিবের আবাসস্থল কৈলাস পর্বত। সেখান থেকে দেবী দুর্গা পিতৃগৃহে আসেন আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। সপ্তমী, অষ্টমী, নবমী- এ তিন দিন পিত্রালয়ে থাকার পর দশমী তিথিতে পতিগৃহ কৈলাসে প্রত্যাবর্তন করেন।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু











