ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২:৪৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

বিসিজি টিকায় করোনা ভালো হওয়ার কোনো প্রমাণ নেই: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিসিজি টিকায় মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ঠেকানো যায় এর পক্ষে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বিসিজি টিকা মূলত নেয়া হয় টিউবারকিউলোসিস  প্রতিরোধে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা প্রতিরোধে এই টিকা নেয়ার পরামর্শ তারা দিচ্ছে না।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে প্রমাণ হয়েছে যে জীবজন্তু ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় বিসিজি টিকার অনির্দিষ্ট প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাব এখনও স্পষ্ট নয়।

এই নিয়ে দুটি চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, যদি প্রমাণ মেলে তা খতিয়ে দেখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিসিজি টিকায় শিশুদের মধ্যে টিবি প্রতিরোধ করা সম্ভব। করোনা সারাতে কাজে লাগে বলে যে খবর বের হয়েছে তার জন্য যদি এই টিকা স্থানীয় বাজার ঘাটতি দেখা দেয়। তবে টিবি রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত একদিনে নতুন করে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ।বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি