বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি: সময় চেয়েছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্কের জন্ম দিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সবশেষ গতকাল বুধবার তার ক্রিকেটারদের বেতন নিয়ে করা মন্তব্যে ক্ষিপ্ত তাদের সংগঠন কোয়াব। প্রতিবাদে তারা বিসিবির এই পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। আজ বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছে কোয়াব।
বিশ্বকাপ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে গতকাল বিসিবি পরিচালক নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। করা ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও (আলাদা ফি) পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’
তার ওই মন্তব্যের পর রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, ‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল ইসলাম আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।’
মিঠুন ঘোষণা দেওয়ার পরই রাতভর ক্রিকেটারদের টিম হোটেলে বৈঠক করেছেন বিসিবির কয়েকজন পরিচালক। তবে সেখানে কোনো সমাধান মেলেনি, ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড়। বিপরীতে, বিসিবির পরিচালকরা কেবল আশ্বাস দিয়েছেন, যা মানতে নারাজ ক্রিকেটাররা। আজ সকালে মোহাম্মদ মিঠুন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিঠুন জানান, ‘আমরা আগের সিদ্ধান্তে অনড় রয়েছি এবং সেভাবেই থাকব। উনি (নাজমুল) থাকাকালীন মাঠে নামার সুযোগ নেই, সকল ক্রিকেটার একাত্মতা পোষণ করেছে এটার সঙ্গে। আজকের প্রথম ম্যাচ যদি খেলা না হয় এরপর আমরা একটা সংবাদ সম্মেলন করবে। সেখানে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
এ বিষয়ে জানতে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








