ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:১৩:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

বিসিবি সাকিবের পাশে থাকবে, বেশি কিছু করণীয় নেই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ওই তথ্য গোপন করায় আইসিসির শাস্তির মুখে পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের পাশে থাকলেও সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে আজরবাইজানে চার দিনের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের আইসিসি’র শাস্তির মুখোমুখি হওয়া বিষয়ে সরকারের কিছু করণীয় রয়েছে কি না— তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান একজন সাংবাদিক।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় সাকিবের সঙ্গে আছে। বোর্ড তাকে সার্বক্ষণিক সহায়তা দেবে। তবে সাকিবও ভুল করেছে। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের পরই তা আইসিসিকে জানানো উচিত ছিল। কিন্তু সে আইসিসিকে জানায়নি।

শেখ হাসিনা বলেন, এখন আইসিসি যদি সাকিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, সেখানে আমাদের খুব বেশি করণীয় থাকে না। সে যেহেতু আমাদের দেশের ছেলে, সারাবিশ্বের ক্রিকেট খেলোয়াড় হিসেবে তার আলাদা অবস্থান আছে। সে ভুল করেছে। বিসিবি বলেছে, তার পাশে থাকবে। যা করার বিসিবি করবে। এখানে আমাদের খুব বেশি করণীয় রয়েছে, এমন কিন্তু নয়।