বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ এএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গঠিত কারিগরি কমিটি।
বুধবার (৮ মার্চ) রাতে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী এই ঘোষণা দেন।
তিনি বলেন, ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী। এর ২৪টি পিলারের মধ্যে ৯টিই ক্ষতিগ্রস্ত। ভবন ব্যবহার অথবা অপসারণের জন্য হলেও কিছুদিনের জন্য সংস্কার করতে হবে। তারপর সিদ্ধান্ত আসবে ভবনটি ব্যবহার করা যাবে, নাকি ভেঙে ফেলতে হবে।
কারিগরি কমিটির সদস্য রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার রঞ্জন মণ্ডল বলেন, পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এতে কম্পন তৈরি হলে ভবন ধসে পড়তে পারে।
এর আগে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করতে রাজউকের ছয় সদস্যের একটি কারিগরি দল ঘটনাস্থলে যান। মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব








