বিস্ফোরণে দগ্ধ মীরকাদিমের মেয়রপত্নীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আবদুস সালামের স্ত্রী কানোন বেগম মারা গেছেন। শনিবার দুপুর একটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কানোন বেগমের শরীর ৬৬ ভাগ পুড়ে গিয়েছিল।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরকাদিম পৌরসভার মেয়রের রামগোপালপুরে বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মেয়র, তার দ্বিতীয় স্ত্রী, পৌর সচিব, তিন কাউন্সিলরসহ ১২ জন দগ্ধ হন। বিস্ফোরণে ঘটনাটিকে নাশকতা বলে মেয়রের লোকজন দাবি করলেও পুলিশের একাধিক টিম বিস্ফোরণের কারণ খুঁজছে। তবে রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণ বলে ধারণা করছেন স্থানীয়রা।
সিআইডি, পিবিআই, ডিবি ও জেলা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণে দগ্ধদের মধ্যে প্যানেল মেয়র রহিম বাদশাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং কাউন্সিলর আওলাদ হোসেন, দ্বীন ইসলাম, পৌর সচিব সিদ্দিকুর রহমান, অফিস স্টাফ কালু মিয়া, মেয়রের দ্বিতীয় স্ত্রী কাননসহ ১১ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



