বিহারে মায়ের বুকের দুধে ইউরেনিয়াম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বিহারের ছয়টি জেলায় স্তন্যদানকারী মায়ের দুধে ইউরেনিয়াম (ইউ২৩৮) পাওয়া গেছে। শুক্রবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এক গবেষণা এমনই তথ্য জানিয়েছে। ১৭ থেকে ৩৫ বছর বয়সি মোট ৪০ জন নারীর বুকের নমুনা পরীক্ষা করে গবেষকরা জানান, ১০০ শতাংশ নমুনাতেই তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামের উপস্থিতি ধরা পড়েছে। যদিও গবেষকদের দাবি, এই উপস্থিতি স্বাস্থ্যঝুঁকি তৈরি করার মতো মাত্রায় নয়। তা সত্ত্বেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। এনডিটিভি।
বিহারের ভোজপুর, সমস্তিপুর, বেগুসরাই, খাগড়িয়া, কাটিহার এবং নালন্দা জেলায় গবেষণা হয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই, মোট প্রায় তিন বছর ধরে চলেছে এই সমীক্ষা। মহাবীর ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার (পাটনা), লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এবং দিল্লির এইমসের বিজ্ঞানীরা যৌথভাবে পরিচালিত এই গবেষণাটি সায়েন্টিফিক রিপোর্টার্স জার্নালে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিহারের মায়েদের দুধে সর্বোচ্চ ৫ পিপিবি (পার্টস পার বিলিয়ন) ইউরেনিয়াম পাওয়া গেছে। এই গবেষণার সহলেখক এইমস দিল্লির ড. অশোক শর্মা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, প্রায় ৭০ শতাংশ শিশুর মধ্যে স্বাস্থ্যঝুঁকি থাকার সম্ভাবনা দেখা গেছে, তবে মোট ইউরেনিয়াম-মাত্রা অনুমোদিত সীমার নিচে এবং বাস্তবে ঝুঁকি খুবই কম।’
একই মন্তব্য করেছেন ভারত অ্যাটমিক রিসার্চ সেন্টারের সাবেক গ্রুপ ডিরেক্টর ড. আসওয়ালও। রোববার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিহারে যে মাত্রা শনাক্ত হয়েছে, তা পুরোপুরি নিরাপদ সীমার মধ্যে। বরং ডব্লিউএইচও’র পানীয় জলে ইউরেনিয়ামের অনুমোদিত সীমা বিহারের নমুনায় পাওয়া মাত্রার প্রায় ছয়গুণ।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পানির জন্য ইউরেনিয়ামের অস্থায়ী গ্রহণযোগ্য সীমা প্রতি লিটারে ৩০ মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে, আর জার্মানির মতো কিছু দেশ আরও কঠোরভাবে ১০ মাইক্রোগ্রাম/লিটার সীমা অনুসরণ করে। ভূগর্ভস্থ পানিই দূষণের প্রধান উৎস হতে পারে। একই অঞ্চলে উৎপাদিত খাদ্যশস্য থেকেও দেহে প্রবেশ করতে পারে। বিশ্বব্যাপী কানাডা, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, বাংলাদেশ, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান এবং নিম্ন মেকং ডেলটা অঞ্চলে উচ্চমাত্রার ইউরেনিয়াম দূষণ লক্ষ্য করা গেছে।
দূষণের উৎস কোথায়
গবেষণা বলছে, বিহারে ভূগর্ভস্থ জলে ইউরেনিয়ামের উপস্থিতি অনেক জায়গায় চিন্তার কারণ হয়ে উঠেছে। সুপৌল, নালন্দা ও বৈশালীর জেলায় ভূগর্ভস্থ জলে ইউরেনিয়ামের মাত্রা যথাক্রমে ৮২, ৭৭ এবং ৬৬ ইউজি/এল পাওয়া গিয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






