বিয়ন্সের বিরুদ্ধে গান চুরির মামলা!
আপডেট: ০৭:২৯ এএম, ১৬ জুন ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী বিয়ন্স নোলসের বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন আহমদ লেন নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, তিনি বিয়ন্সের কাছ থেকে ৭০ লাখ ডলারও দাবি করেছেন। অবশ্য গান চুরির অভিযোগকে অস্বীকার করেছেন ৩৩ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।
প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসের ব্যানারে বিয়ন্সের ‘এক্সও’ গানটি প্রকাশিত হয় ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। গানটির ভাবনা চুরি করা বলে দাবি করেছেন আহমদ লেন। সম্প্রতি তাঁর দায়ের করা মামলার কারণে বিয়ন্সের পাশাপাশি প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসকেও আদালতের মুখোমুখি হতে হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।
মামলার অভিযোগে আহমদ লেন দাবি করেছেন, নিজের ‘এক্সওএক্সও’ গানের একটি কপি তিনি বিয়ন্সকে দিয়েছিলেন। পরে ‘এক্সও’ শিরোনামে প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসের ব্যানারে গান প্রকাশ করেন বিয়ন্স। আহমদ লেন আরও দাবি করেছেন, তাঁর ‘এক্সওএক্সও’ গানের ভাবনা চুরি করে ‘এক্সও’ গানের কথা লিখেছেন বিয়ন্স। এভাবে তিনি অন্যের গানের ভাবনা চুরি করে গান লিখে নিজের নামে চালিয়ে দিয়েছেন।
এদিকে গান চুরির অভিযোগকে অস্বীকার করে আদালতে কাগজপত্র দাখিল করেছেন ১৭টি গ্র্যামি পুরস্কারজয়ী সংগীতশিল্পী বিয়ন্স। তাঁর দাবি, গানের শিরোনামের দুটি অক্ষর ‘এক্স’ এবং ‘ও’ ছাড়া গান দুটির কথা, সুর কিংবা সংগীতায়োজনে কোনো মিল নেই। বিষয়বস্তুর দিক থেকেও গান দুটি সম্পূর্ণ আলাদা।
দুটি গানের কথার ভেতর তুলনা করে বিয়ন্স দাবি করেছেন, ‘এক্সওএক্সও’ গানের কথার মধ্য দিয়ে ভালোবাসার মানুষের শরীরের প্রতিটি ইঞ্চিকে ভালোবাসতে বলা হয়েছে। অন্যদিকে, ‘এক্সও’ গানের কথায় সময় ফুরিয়ে যাওয়ার আগে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর ওপর জোর দেওয়া হয়েছে।
আহমদ লেন তাঁর ‘এক্সওএক্সও’ গানের জন্য কপিরাইট রেজিস্ট্রেশন করেননি বলেও জানিয়েছেন বিয়ন্স। এসব কারণে বিয়ন্স আদালতের কাছে আবেদন করেছেন, ৭০ লাখ ডলার চেয়ে আহমদ লেনের করা ভিত্তিহীন দাবি যেন আমলে নেওয়া না হয়।
১৬.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











