বিয়ের অনুষ্ঠান নেচে মাতালেন সানি লিওন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকায় এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। শনিবার (১২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ছবি পোস্ট করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। হঠাৎ নায়িকার ঢাকা সফর নেটজনতার মাঝে বিস্ময় জাগিয়েছে।
জানা গেছে, সানির ঢাকা সফর অনেকটাই পারিবারিক রেশ ধরে। বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতে স্বামীসহ এসেছেন সানি লিওন।কারণ, এর আগে টিএম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী। সেই সুবাদে তাদের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে ওঠেছে। এবার তার প্রমাণ মিলল।
তাপসের মেয়ের বিয়ের আয়োজন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা যাচ্ছে বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওনকে। তার আশেপাশে উপস্থিত সবাইকে নায়িকার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে।
এদিকে সানি লিওন ঢাকায় পা রাখার পর থেকেই জলঘোলা হচ্ছে। অন্তর্জালে তার সফর ঘিরে তৈরি হয় জল্পনা। জনমনে বাড়ে রহস্যের পারদ! সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকরা তাদের মতামত তুলে ধরেন। তাদের আলোচনায় উঠে আসছে নানান বিষয়। অবশ্য তাকে ঘিরে রহস্য জটিল হওয়ার যথেষ্ট কারণ আছে।
গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে শুধুমাত্র সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।
মূলত, সানি লিওন তার পরিচয় (নাম) গোপন করে ভিন্ন নামে, নিজেকে মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। তথ্য মন্ত্রণালয় বিষয়টি জানার পর তার (সানি লিওন) বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।
প্রসঙ্গত, এর আগে টিএম রেকর্ডসের ব্যানারে ঐশীর কন্ঠে ‘দুষ্টু পোলাপাইন’গানের মিউজিক ভিডিওতে নেচে নজর কেড়েছিলেন সানি লিওন। বিপুল বাজেটের সেই গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে গানের পাশাপাশি নান্দনিক উপস্থাপনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। যার কারণে প্রতিটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন আকারে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











