ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

‘বিয়ের প্রস্তাবে’ রাজি না হওয়ায় কলেজছাত্রীর গালে ক্ষুরাঘাত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় এক কলেজছাত্রীর গালে ক্ষুর দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত সোমবার রাতে ওই ছাত্রীর নানা বাড়িতে এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় ওই কলেজছাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আহত কলেজছাত্রীর অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিয়ে বিচ্ছেদের কারণে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলেন ভুক্তভোগী ছাত্রী। সম্প্রতি ওই কলেজছাত্রীকে পাশের সংকরপাশা গ্রামের ফয়সাল বেপারী প্রায়ই উক্ত্যক্ত করতেন। শুধু তাই নয়, কলেজে যাওয়া-আসার পথে ফয়সাল ওই ছাত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে আসছিলেন।

ফয়সালের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে তার চাচা অসিম বেপারীকে কয়েক দিন আগে ওই ছাত্রীর নানা বাড়িতে পাঠান। এ প্রস্তাবে ওই ছাত্রী ও তার পরিবার রাজি না হওয়ায় ফয়সাল ক্ষিপ্ত হয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী বাধা দিলে ফয়সাল তার গালে ক্ষুর দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত যখম অবস্থায় স্বজনরা সেখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, দ্রুত চিকিৎসা পাওয়ায় খাদিজা এখন আশঙ্কামুক্ত। তার বাম গালে বড় ধরনের ক্ষত হয়েছে। সেখানে ১৪টি সেলাই দিতে হয়েছে।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় কলেজছাত্রীর মা বাদী হয়ে ফয়সালসহ তার বাবা মো. ইউনুস বেপারী, মা মোসা. কাজলী বেগম ও চাচা অসিম বেপারীকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে।