বিয়ের ৫৪ বছর পর কোল আলো করে এলো প্রথম সন্তান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিয়ের ৫৪ বছর পর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন সত্তরোর্ধ্ব এক দম্পতি। আইভিএফ পদ্ধতিতে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারা। ৭৫ বছর বয়সী গোপীচাঁদ সিংহ ও ৭০ বছর বয়সী চন্দ্রাবতী দেবী নামের এই দম্পতির বাড়ি ভারতের রাজস্থানে।
হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, রাজস্থান ও হরিয়ানা সীমান্তের ঝুনঝুনুতে বসবাস করেন ওই দম্পতি। দেড় বছর আগে তারা আলওয়ারের একটি ফার্টিলিটি ক্লিনিকে যান। গোপী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। বহু চেষ্টা করেও সন্তানের বাবা হতে পারেননি তিনি।
কয়েক বছর আগে ওই দম্পতি আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগে দু’বার আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের চেষ্টা করলেও সেই চেষ্টা সফল হয়নি। অবশেষে ৯ মাস আগে তৃতীয় বারের চেষ্টায় গর্ভধারণে সক্ষম হন চন্দ্রাবতী। অন্তঃসত্ত্বা হলেও শেষ পর্যন্ত মা হতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত ছিলেন না চিকিৎসকরা।
চিকিৎসকদের আশঙ্কার মূলে ছিল তার বয়স। তবে শেষ পর্যন্ত সন্তান প্রসবে সক্ষম হয়েছেন তিনি। মা ও সন্তান দু’জনই বর্তমানে সুস্থ আছেন।
ভবিষ্যতে ভারতে এই বয়সে আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের সম্ভাবনা কম। কারণে ইতিমধ্যে দেশটির সংসদে একটি আইন পাস হয়েছে। সেই আইনে বলা হয়েছে, ৫০ বছর পেরিয়ে গেলে আর আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়া যাবে না। ২০২২ সালের জুন মাসে থেকে কার্যকর হয়েছে সেই আইন। আনন্দবাজার।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








