বিয়ের ৬ মাস পর করোনায় আক্রান্ত দম্পতি, প্রাণ গেল স্বামীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ৬ জুন ২০২০ শনিবার
ফরহাদ হোসেন ও তার স্ত্রী ফারহানা কাদের । ছবি : সংগৃহীত
বিয়ের মাত্র ছয় মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরহাদ হোসেন (৩৩) নামে এক ব্যক্তি। দীর্ঘ ২৬ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকাল ৮টায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত ফরহাদ হোসেনের স্ত্রী ফারহানা কাদের ও তার ভাই আরফাত হোসেনও করোনা পজিটিভ। তবে তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপসর্গ থাকায় ৩ সপ্তাহ পূর্বে নমুনা পরীক্ষা করা হলে ফরহাদ হোসেনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
ফরহাদ হোসেন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের আবদুল শুক্কুরের বড় ছেলে। দীর্ঘদিন পরিবারসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় বসবাস করতেন। একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন ফরহাদ।
জানা গেছে, ছয় মাস পূর্বে সাতকানিয়া উপজেলার বাসিন্দা চট্টগ্রাম নগরীতে বসবাসরত ফারহানা কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরহাদ।
পারিবারিক সূত্র আরও জানিয়েছে, মা-বাবার উপসর্গ না থাকায় এখন পর্যন্ত তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। আগামীকাল রোববার তাদের নমুনা পরীক্ষার জন্য দেওয়ার কথা রয়েছে। নিহত ফরহাদ হোসেন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







