বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা বুবলী। পাশাপাশি সন্তানের বাবার পরিচয়ও জানিয়েছেন তিনি।
গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।
’সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
বুবলীর কিছুক্ষণ পর একই স্ট্যাটাস শাকিব নিজেও তার ভেরিফায়েড পেজে পোস্ট করে। সন্তানের প্রসঙ্গ পরিষ্কার হলেও শাকিব-বুবলীর বিয়ে নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। সেটির ইতি টানতে এবার বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী।
সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড পেজে শাকিবের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেন বুবলী। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্বরনীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।’ নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমাদের বিয়ের দিন এবং আমাদের সন্তান জন্মের দিন।’
তিনি আরও লেখেন, ‘ছবিগুলো আমেরিকার টাইম স্কয়ারে তোলা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









