বিয়ে-সন্তান প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী প্রভা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবন নিয়ে বারবার প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে বিয়ে ও সন্তান প্রসঙ্গে অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্তি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
ভিডিওতে প্রভা বলেন, ভক্তদের ভালোবাসা ও আগ্রহ তিনি সম্মান করেন। তবে দেখা হওয়ার পর কোনো ধরনের সৌজন্যতা ছাড়াই ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন করাটা শোভন নয়।
তার ভাষায়, জন্ম, মৃত্যু ও বিয়ে—এই তিনটি বিষয় সৃষ্টিকর্তার হাতে। কার জীবনে কখন কী ঘটবে, তা আগে থেকে কেউ জানে না। তাই এমন প্রশ্ন করে কাউকে অস্বস্তিতে ফেলা ঠিক নয়।
প্রভা আরও বলেন, মানুষের জীবনের সব সিদ্ধান্ত বাইরের চোখে যেমনটা দেখা যায়, বাস্তবতা অনেক সময় তার চেয়ে ভিন্ন। একজন মানুষ কী ধরনের সংগ্রামের মধ্য দিয়ে গেছেন, সেটি সবাই জানেন না।
ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, আধুনিক জীবনযাপন করলেই কেউ সংসার বা পরিবার চায় না—এমন ধারণা ভুল। প্রতিটি নারীরই নিজস্ব স্বপ্ন থাকে। কেউ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলেও তার ব্যক্তিগত চাওয়া-পাওয়া থাকতে পারে।
সন্তান প্রসঙ্গেও তিনি বলেন, এটি সৃষ্টিকর্তার দান। তাই কাউকে এ ধরনের প্রশ্ন করা সংবেদনশীলতার পরিচয় দেয় না।
একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ হলেও এখন বেছে বেছে কাজ করছেন প্রভা। অভিনয়ের পাশাপাশি দেশের বাইরে সময় কাটানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










