বুকার প্রাইজ পেলেন বুলগেরিয়ান লেখক গোস্পোদিনভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৪ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য এবছর দি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোস্পোদিনভ। বইটি অনুবাদ করেছেন অ্যাঞ্জেলা রোডেল। অর্থমূল্য হিসেবে তারা উভয়েই পাচ্ছেন ৫০ হাজার পাউন্ড। লন্ডনের স্কাই গার্ডেনে গতকাল রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়।
‘টাইম শেল্টার’ উপন্যাসে একটি 'অতীতের জন্য ক্লিনিক' আলঝাইমার রোগিদের চিকিৎসা করে। কিন্তু অচিরেই অতীত বর্তমানকে আক্রমণ করতে শুরু করে।
জর্জি গোস্পোদিনভ ১৯৬৮ সালের ৭ জানুয়ারি বুলগেরিয়ার ইয়াম্বোলে জন্মগ্রহণ করেন। তার লেখা বিশ্বের ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। তিনি সোফিয়া বিশ্ববিদ্যালয়ে বুলগেরিয়ান ভাষাতত্ত্বে পড়াশোনা করেছেন।
কমিউনিজমের পতনের পরে তিনিই আন্তর্জাতিকভাবে পুরস্কৃত একজন বুলগেরিয়ান লেখক। তার উপন্যাস, কবিতা, প্রবন্ধ, চিত্রনাট্য এবং গ্রাফিক নভেল তাকে ইউরোপীয় সাহিত্যের অন্যতম কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জর্জি গোস্পোদিনভের উপন্যাসগুলি এক ডজনেরও বেশি আন্তর্জাতিক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। পেয়েছেন বেশকিছু নামিদামী পুরস্কার। লা রিপাবলিকা তাকে 'প্রাচ্যের প্রুস্ত' হিসাবে উল্লেখ করেছে।
‘টাইম শেল্টার’ তার তৃতীয় উপন্যাস। বইটির ইতালীয় সংস্করণ গত বছর Premio Strega Europeo পুরস্কার পেয়েছে। তার ‘দি ইটারনাল ফ্লাই’ প্রথম বুলগেরিয়ান গ্রাফিক নভেল এবং তার ছোটগল্প ‘ব্লাইন্ড ভায়শা’ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রে রূপায়িত হয়েছিল যা ২০১৭ সালে অস্কারের জন্য মনোনীত হয়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




