ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৪৫:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে (ugadmission.buet.ac.bd) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও অপেক্ষমান তালিকা একইসঙ্গে প্রকাশ করা হয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাহুল আলম সিয়াম। তার রোল নম্বর ৫০৬১৫। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী তিনি।

এ বছর প্রিলিমিনারিতে অংশ নেয় ২৪ হাজারের বেশি শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবে বুয়েটে পড়ার।

এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নিয়েছে বুয়েট। গত ২০ ও ২১ অক্টোবর মহামারী পরিস্থিতি বিবেচনায় চার শিফটে ভাগ করে প্রাক-নির্ববাচনী পরীক্ষা নেয়া হয়।