বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে আন্দোলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৫ পিএম, ১২ মে ২০১৮ শনিবার
বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে সব বিশ্ববিদ্যাল ও কলেজে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু স্মারক ভাস্কর্যের সামনে প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে সংগঠনের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক নুরুল্লাহনূর, ফারুক আহমেদ, রাশেদ খানসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যা বলেছেন তা যদি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন হিসেবে জারি না হয় তাহলে ছাত্ররা আবার রাজপথে নামতে বাধ্য হবে। আগামী রোববার থেকে সারা দেশে দাবানল জ্বলবে। আপনারা ছাত্রদের রাজপথে নামতেবাধ্য করবেন না।
শিক্ষার্থীরা বলেন, হয়রানির জন্য অজ্ঞাতনামা পাঁচটি মামলা হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের খুঁজে বের করে এসব মামলা হতে সাধারণ শিক্ষার্থীদের অব্যাহতি দেয়া হোক। এখন পর্যন্ত কোটা বাতিল নিয়ে তারা কোনো লিখিত নির্দেশনা পাননি। এমনকি এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের যে কথা ছিল তা-ও হয়নি। কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা এ মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে হবে।
তারা জানান, সম্প্রতি তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ডিবি পুলিশ তুলে নেয়ার হুমকি দিয়েছে। এ ধরনের হুমকি দেয়া হলে ছাত্রসমাজ বসে থাকবে না।
সরকারি চাকরিতে বিদ্যমান কোটাসংস্কারে দাবিতে বেশ কিছুদিন সারা দেশে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এরপর এ ঘটনায় পুলিশ অনেককে গ্রেফতার করেছে। অনেকে আহত হয়েছেন। ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথা তুলে দেয়া হবে বলে সংসদে ঘোষণা দেন। এরপরের দিন তারা আন্দোলন তুলে নেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



