ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৫:১০:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বৃহস্পতিবার থেকেই ঈদের ছুটি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বুধবার নয়, আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকেই এবার ঈদের ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে শনিবার (১৫) পর্যন্ত তিনদিন ঈদের ছুটি থাকছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন।

এর আগে অনেকে বুধবার থেকে ঈদের ছুটি মনে করে প্রস্তুতি নিলেও আসলেও সেটি হচ্ছে না। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলবে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। তিন দিনের বেশি কেউ ঈদের ছুটি কাটাতে পারবেন না।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়