ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১০:০৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

বৃহস্পতিবার থেকে ঘরে থাকতে হবে, মাঠে নামছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী বৃহস্পতিবার ১ জুলাই থেকে পরবর্তী সাতদিন দেশব্যাপী চলাচলে কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। 

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কঠোরভাবে বিধিনিষেধ কার্যকর করব। এই সময়ে জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিধি-নিষেধ কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে।’

এই বিভাগের জনপ্রিয়