ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৩:৪৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ, এক নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২৫ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

চীনের রাজধানী বেইজিংয়ে আজ বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

চীনের পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত নারী নিজের দেহে গ্যাসোলিন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করছিলেন।


বেইজিংয়ের মার্কিন দূতাবাস থেকে একটি বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস প্রাঙ্গণের দক্ষিণ-পূর্ব কোণে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ স্থলের পাশেই অনেক চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। বিস্ফোরণে ওই এলাকায় ধোঁয়া উড়তে দেখা যায়।


এ বিস্ফোরণ কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে দেশটির নিরাপত্তা বাহিনী। চীনের বেইজিংয়ের উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। ঘটনার পর দূতাবাস ও এর পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

এই বিভাগের জনপ্রিয়