ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:৩১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

বেইজিংয়ে স্কুলে হাতুড়ি হামলায় আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের রাজধানী বেইজিংয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি হাতুড়ি দিয়ে এ হামলা চালায় বলে জানিয়ে দেশটির কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগের মাধ্যম সাইট ওয়েবোর এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বেইজিংয়ের ঝিংসং হেং জেলায় এ হামলার ঘটনা ঘটে। এতে তিন শিশু গুরুতর আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল।

কথিত ওই হামলাকারীকে পুলিশ আটক করেছে। তবে সন্দেহভাজন ওই হামলাকারীর কি উদ্দেশ্য ছিল তা জানা যায়নি।

জিসংহেং জেলা কর্তৃপক্ষ জানিয়েছে,ঘটনা তদন্তে তারা অন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে একত্রে কাজ করবে।

চীনে একটি নার্সারিতে ছুরির হামলায় ১২ শিশু আহতের ঘটনায় এক চাইনিজ ব্যক্তি মারা যাওয়ার একদিন পরেই এ হামলার ঘটনা ঘটলো। চীনে খুব বেশি সহিংসতার ঘটনা না ঘটলেও সাম্প্রতিক কয়েক বছরে স্কুলে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।