বেইলি রোডের বাহারি ইফতার, দাম বেশ ভিড়ও বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রমজানের দ্বিতীয় শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার। সাপ্তাহিক ছুটির দিন থাকায় শতাধিক আইটেমের ইফতার কিনতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকার মানুষও এখানে ভিড় করছেন।
অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছেন। তবে, অভিযোগের সুরে ক্রেতারা বলছেন, রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় এখানকার ইফতার সামগ্রীর ভিন্নতা থাকলেও দাম তুলনামূলক বেশি।
বেইলি রোডে বেশ কয়েকটি দোকানে ইফতার বিক্রি হলেও মূলত নবাবি ভোজ, পিঠা ঘর অ্যান্ড জ্যাগরি রেস্টুরেন্ট ও ক্যাপিটাল ইফতার বাজারে বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন আইটেমের ইফতার। ভিন্নতা থাকায় এসব দোকানে ক্রেতাদের ভিড়ও বেশি।
ক্রেতাদের পাশাপাশি ভেজাল খাদ্য রোধে ভ্রাম্যমাণ আদালতেরও এখানে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
দোকানিরা বলছেন, সাধারণত বিকেল সাড়ে ৩টার পর এখানে বেচাবিক্রি শুরু হয়। আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় ৩টার পর থেকেই ক্রেতারা ভিড় করতে শুরু করেছেন। আশপাশের ক্রেতাদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ এখানে ছুটে আসছেন। কারণ, এখানকার ইফতারের আলাদা একটা সুনাম রয়েছে।
মূলত স্বাদ, মান ও ভিন্নতার কারণে বেইলি রোডের ইফতারের কদর রাজধানীজুড়ে। গত কয়েক বছর করোনা মহামারির কারণে এখানকার ইফতার বাজারের আইটেম কম ছিল। এবার পুরানো রূপে ফিরে এসেছে বেইলি রোডের ইফতার বাজার।
বাজার ঘুরে দেখা যায়, এখানে প্রায় শতাধিক আইটেমের ইফতার মিলছে। ছোলা, বুট থেকে শুরু করে মগজ ভুনা, খাসির হালিম, খাসির গ্রিল, গরুর চপ, গরুর স্বামী কাবাব, মাটন লেগ রোস্ট, জালি কাবাব, শিক কাবাব, রেশমি কাবাব, সুতি কাবাব, ভেজিটেবল রোল, স্প্রিং রোল, বাসমতির জর্দা, চাটনি, পনির সমুচা, নিমকি পোড়া, বুন্দিয়া, হালিম, দই বড়া, কিমা পরোটা, কাশ্মীরি পরোটাসহ হরেক রকমের জিলাপি পাওয়া যাচ্ছে। কাবাব আইটেমের পাশাপাশি হরেক রকমের নান ও পরোটা বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। এক-একটি ইফতারের আইটেম বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৫০০ টাকায়।
ক্যাপিটাল ইফতার বাজারের বিক্রয়কর্মী আরিফ মাহমুদ বলেন, অন্য দিনের চাইতে আজ বিক্রি বেশি। কারণ, ছুটির দিনে সবাই পরিবার নিয়ে ইফতার করবেন। এ কারণে হরেক রকমের ইফতার ক্রয় করছেন তারা।
‘ছুটির দিন হওয়ায় আজ রাস্তায় যানজটও কম। ফলে, আশপাশের ক্রেতাদের পাশাপাশি রাজধানীর অন্যান্য এলাকার মানুষও এখানে ইফতার কিনতে আসছেন। পুরান ঢাকার কিছু মানুষও এখান থেকে ইফতার ক্রয় করে নিয়ে যাচ্ছেন।’
নবাবি ভোজের বিক্রয়কর্মী আরিফুল হক বলেন, আমাদের এখানে মাটনের ছোট-বড় বেশ কয়েকটি আইটেম পাওয়া যাচ্ছে। এগুলোর ওপর ক্রেতাদের বেশ কদর রয়েছে। এছাড়া স্পেশাল তেহারি, বিরিয়ানি রয়েছে। যেগুলো শুধু রমজান উপলক্ষ্যে তৈরি করা হয়। এছাড়া কয়েক রকমের কাবাব, নান, পরোটা, জিলাপি, চিকেন আইটেমের পাশাপাশি হালিমও রয়েছে।
নবাব ভোজের আরেক বিক্রয়কর্মী আব্দুল হালিম জানান, তাদের এখানে শাহি ছোলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকায়, পেঁয়াজু, বেগুনি, সবজি পাকুড়া বিক্রি হচ্ছে প্রতি পিচ ১৫ টাকায়, সুইট লাচ্ছি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, পেস্তা বাদামের শরবত বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। মাটন লেগ রোস্ট বিক্রি হচ্ছে ১১৫০ টাকায়।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






