বেকারত্বই আগামীর সবচেয়ে বড় ঝুঁকি: ডব্লিউইএফ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
আগামীতে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বেকারত্ব সমস্যাকেই সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম- ডব্লিউইএফ।
সম্প্রতি ১২৭ দেশের ১২ হাজার ব্যবসায় পরিচালনাকারী প্রধানদের মধ্যে জরিপ চালিয়ে এই ফলাফলের কথা জানিয়েছে- ডব্লিউইএফ। সংস্থাটির জরিপে স্বাস্থ্যঝুঁকি রয়েছে দ্বিতীয় অবস্থানে আর তৃতীয় অবস্থানে অর্থবছরের আর্থিক ব্যবস্থাপনা ঝুঁকি।
আগামীতে ব্যবসা টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান প্রধান বাধাগুলি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত হলেও প্রকৃতি সম্পৃক্ত ঝুঁকিও আশঙ্কা বাড়াচ্ছে। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়, অতিরিক্ত গরম আবহাওয়া আর জীববৈচিত্র্যের হ্রাস উল্লেখযোগ্য সূচক হিসেবে আমলে নেয়ার তাগিদ দিয়েছেন ডব্লিউইএফ’র ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জাহিদি।
জাহিদি উল্লেখ করেন, বেকারত্ব বাড়ছে মহামারির কারণে। শুধু যে এজন্য তা নয়। অটোমেশনও এজন্য দায়ী। সবুজ অর্থনীতির এগিয়ে চলাও বেকারত্ব বাড়াচ্ছে। কারণ, এগুলোই কাজের ধরনে মূল পরিবর্তন আনছে।
তিনি বলেন, আমরা যখন সংকট থেকে উঠে এসেছি, তখন নতুন করে উল্লেখযোগ্য পরিমাণ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সামাজিক সুরক্ষা বলয়ের ফাঁটল বন্ধ করার ক্ষেত্রেও শ্রমবাজারে কর্মীদের টিকিয়ে রাখার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে যেতে হয়েছে।
আগামীতে মহামারি করোনার ঝুঁকি প্রসঙ্গে জুরিখ ইন্সুরেন্স গ্রুপের প্রধান ঝুঁকি কর্মকর্তা পিটার গিগার সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদী ঝুঁকি মোকাবিলায় বিশ্ব যখন এগিয়ে চলছিল তখন করোনা এই গতি কমিয়ে দিয়েছে। এমনকি আগামীর ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যবসায়ী নেতাদের ভ্রান্তিতেও ফেলেছে এই করোনা।
তবে তিনি মনে করেন, এই মহামারি অনেকের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বড় ধরনের ইতিবাচক ভূমিকা রেখেছে। এই মহামারি অবশ্যই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার মতো ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলাতেও টেকসই কৌশল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
-জেডসি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










