ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৭:১২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

বেগমগঞ্জে ঘরে ঢুকে যুবককে গুলি, আতঙ্কে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব শত্রুতার জেরে নোয়াখালীর বেগমগঞ্জে বসত ঘরে ঢুকে এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। এতে আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে এক নারী মারা গেছেন।

মঙ্গলবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামের আবদুল মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো: ওমর ফারুক (২৭) একই উপজেলার দেবকালা গ্রামের খুরশিদ আলমের ছেলে এবং ঘটনাস্থলে মারা যাওয়া নারী ওই বাড়ির কালা মিয়ার স্ত্রী।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার মহিব উল্যা গ্রামের জাফর উল্যার ছেলে সন্ত্রাসী কালা বাবুর নামে দেবকলা গ্রামের আবদুল মুন্সী বাড়ির ফারুক গত বছর একটি মামলা করে। পরে সন্ত্রাসী কালা বাবু বিভিন্ন সময় ওই মামলা তুলে নেয়ার জন্য ফারুককে হুমকি-ধামকি ও চাপ প্রয়োগ করে আসছে।

মঙ্গলবার পাশের ভূঁইয়ালী বাড়িতে কুল পাড়ে আবদুল মুন্সী বাড়ির একটি ছেলে। ভূঁইয়ালী বাড়ির লোকজন এ নিয়ে ঝগড়ার জের ধরে সন্ত্রাসী কালা বাবুকে খবর দেয়। পূর্ব শক্রতা এবং ভূঁইয়ালী বাড়ির পক্ষ নিয়ে ১০/১৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে মুন্সি বাড়ির ফারুকের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং ফারুককে বুকের বাম পাশে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এ সময় আতঙ্কে হার্ট এ্যাটাক করে মুন্সী বাড়ির কাসেমের মা ও কালা মিয়ার স্ত্রী ঘটনাস্থলে মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় ফারককে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

-জেডসি