ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৮:৫২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বেগম রোকেয়া পদক-২০২৩’ এর জন্য পাঁচজন নারীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। নারীশিক্ষা, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ তাদেরকে এ পদক দেয়া হবে।
এবারের পদকপ্রাপ্ত নারীরা হলেন: নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকারে রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে নেত্রকোনার কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), পল্লী উন্নয়নে ঠাকারগাঁও জেলার রনিতা বালা এবং নারী জাগরণে লক্ষ্মীপুরের নিশাত মজুমদার।

রোকেয়া পদক প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান, পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৯ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে রোকেয়া পদক তুলে দেবেন।