বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
চলতি বছরের ১০ জানুয়ারি মা হওয়ার বিষয়টি নিজেই প্রকাশ করেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন তিনি।
বৃহস্পতিবার (৫ মে) রাত পৌনে ১টায় বেবি বাম্পের একটি ছবি তার ফেসবুকে শেয়ার করেন।পেটে হাত রেখে অনাগত সন্তানকে ছবিতে দেখা যাচ্ছে সবুজ গাউন আর চোখে চশমা পরে মাতৃত্বকালীন পোজে দাঁড়িয়ে আছেন পরীমণি। যেন আগলে রেখেছেন পরম মমতায়।মুখের স্নিগ্ধ হাসিই বলে দিচ্ছে মা হওয়ার খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন পরী।মাতৃত্বের আভা ফুটে উঠেছে তার চেহারায়ও।আর সেই ছবি প্রকাশ হতেই নজর কাড়ে নেটিজেনদের।
প্রিয় তারকাকে ‘মাশাল্লাহ’ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।
সম্প্রতি মাতৃত্বকালটা চমৎকারভাবে উপভোগ করছেন পরীমণি। তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে তেমনটা আন্দাজ করা যায়। বেশ হাসিখুশি সময় তিনি তার পরিবার নিয়ে কাটাচ্ছেন।
মা হওয়ার সময়টাতে কোন প্রকার ঝুঁকি না নিতে শুটিং থেকে বিরত আছেন পরী।স্বামী রাজও তাকে নিয়মিত সময় দিয়ে যাচ্ছেন।
ঈদের ছুটি কাটাতে স্বামী রাজকে নিয়ে কক্সবাজারে গেছেন পরী। নানা সময়ের ছবি আপলোড করছেন তিনি। বুধবার (৪ মে) পরীমণি তার ফেসবুক পেজে আপলোড করেন বেশ কয়েকটি রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন রাজ-পরী। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।
পরীমণি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের। ইতোমধ্যে ছবিগুলোতে রিঅ্যাকশনের সংখ্যা ছাড়িয়ে লাখে। ঘোরাঘুরি শেষে ঠিক কবে নাগাদ তিনি ঢাকায় ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











