ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২০:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বেলারুশে ভিন্ন মতাবলম্বীর প্রেমিকার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বেলারুশে এক ভিন্ন মতালম্বী রাজনীতিকের প্রেমিকাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার সমাজে বিদ্বেষ ছড়ানোর দায়ে আদালত ২৪ বছরের সোফিয়া স্যাপেগাকে এ দণ্ড দেয়।

ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টারের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রেমিক রোমান প্রোটাসেভিকের সঙ্গে রুশ নাগরিক সোফিয়া গ্রিসের এথেন্স থেকে লিথুনিয়ার ভিলনিউসে ২০২১ সালের মে মাসে বিমানযোগে যাচ্ছিলেন। ওই বিমানটি বেলারুশ কর্তৃপক্ষ মিনস্কে নিয়ে আসে এবং তাদের গ্রেপ্তার করে।

লাটভিয়ার রিগায় রোমান প্রোটাসেভিক ও সোফিয়ার প্রতিকৃতি হাতে এক নারী। ছবি: আল জাজিরা।

সোফিয়ার প্রেমিক ব্লগার রোমান প্রোটাসেভিক বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডার লুকাশেঙ্কোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

তখন বিমানের ওই ফ্লাইটে বোমা আছে- এমন তথ্য ছড়িয়ে তা অবতরণে বাধ্য করে বেলারুশ কর্তৃপক্ষ। পরে দেখা যায়, বোমার ওই হুমকি ছিল একেবারেই মিথ্যা। তখনই প্রোটাসেভিক ও সোফিয়াকে গ্রেপ্তার করা হয়।