বেশি টিভি দেখলে স্মৃতিশক্তি কমে যায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
প্রতিদিন অন্তত সাড়ে তিন ঘন্টার বেশি টেলিভিশন দেখলে বয়স্কদের স্মৃতিশক্তি কমে যেতে পারে- একটি গবেষণায় এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।
সাড়ে তিন হাজার পূর্ণ বয়স্ক মানুষ- যাদের বয়স ৫০ এর বেশি, তাদের ওপর চালানো হয় গবেষণাটি।
ছয় বছর ধরে চালানো পরীক্ষায় দেখা গেছে যারা টেলিভিশন কম দেখে তাদের তুলনায় যারা বেশি সময় কাটায় টিভি দেখে, তাদের অন্তত দ্বিগুণ ভার্বাল মেমরি বা স্মৃতির যে অংশটি ভাষার সাথে জড়িত তা হ্রাস পেয়েছে ।
এমনিতেই বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি বা মেমোরি দুর্বল হতে থাকে। কিন্তু এই ব্যাপারটি আরো দ্রুত ঘটে যখন বেশি মাত্রায় টেলিভিশন দেখা হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণায় এমনটাই দেখা গেছে।
তবে গবেষকরা নিশ্চিত হতে পারেননি যে, টেলিভিশনই অধিক হারে স্মৃতি লোপ পাবার প্রধান কারণ।
তারা বলছেন, অনেক বেশি সময় টেলিভিশন দেখাটা মস্তিষ্কের জন্য আরো উত্তেজনাকর কাজ। এটি পড়া বা শরীরচর্চা থেকে মানুষকে বিরত রাখে।
বৈজ্ঞানিক রিপোর্টে দেখা যায়, যারা দৈনিক সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে টেলিভিশন দেখেছেন, তাদের ক্ষেত্রে ৮% থেকে ১০% পর্যন্ত ভার্বাল মেমোরি হ্রাস পেয়েছে।
আর যাদের টেলিভিশন দেখার সময়সীমা এর চাইতে কম, তাদের ক্ষেত্রে এ ধরনের স্মৃতি হ্রাসের হার ৪% থেকে ৫%।
তবে সাবলীলভাবে ভাষা ব্যবহারে টেলিভিশন দেখার প্রভাবের কোনো প্রমাণ মেলেনি।
ইউসিএল ইন্সটিটিউট অব এপিডেমিওলজি এন্ড হেলথ কেয়ার-এর ড. ডেইজি ফ্যানকোর্ট বলছেন, টেলিভিশন দেখার সময় শিক্ষা এবং বিনোদনের ব্যবস্থা থাকতে পারে।
তার বক্তব্য, "সামগ্রিকভাবে পঞ্চাশোর্দ্ধ মানুষজনের টেলিভিশন দেখার পাশাপাশি অন্যান্য বিপরীতধর্মী কার্যকলাপের সামঞ্জস্য রাখা উচিৎ।"
ইংল্যান্ডে এই গবেষণায় অংশগ্রহণকারীরা একটি তালিকা থেকে ১০টি বিশেষ শব্দ কত ভালোভাবে মনে করতে পারে তারই পরীক্ষা নেয়া হয়।
একইসাথে তাদের কাছে জানতে চাওয়া হয় যে প্রতিদিন তারা কতক্ষণ টেলিভিশন দেখেন। সেটা ২০০৮-০৯ থেকে ২০১৪-১৫ সালের মধ্যে।
গবেষণাটিতে স্মৃতি হ্রাসের অন্যান্য ব্যাখ্যাও গ্রহণ করা হয়।
জানতে চাওয়া হয় তাদের জীবন যাপন পদ্ধতি, বিভিন্ন আচরণ সম্পর্কে -যেমন কতটা সময় তারা বসে কাটায় বা কতটা শরীর চর্চা করে ইত্যাদি।
যদিও, গবেষণাটিতে অংশগ্রহণকারীরা টেলিভিশনে কীধরনের অনুষ্ঠান দেখেন তা জানতে চাওয়া হয়নি।
তবে, কিছু কিছু অনুষ্ঠান বা টেলিভিশনে দেখানো বিষয় মানুষের মস্তিষ্কের ক্ষমতা হ্রাসে প্রভাব ফেলে, এমনটা বলা হয়েছে।
"বয়স্ক ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করেন ধারাবাহিক নাটক ধরনের অনুষ্ঠান, যা কিনা একধরনের চাপ সৃষ্টি করে।
কেননা তারা ঐসব অনুষ্ঠানের চরিত্রের সাথে নিজেরা খুব বেশি একাত্ববোধ করে," বলছিলেন ইউসিএল এর প্রফেসর অ্যান্ড্রু স্টেপটো।
এ ধরনের পরিস্থিতি মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করে, যার কারণে স্মৃতিলোপ পেতে পারে, এমনটাই মনে করেন মি. স্টেপটো।
সূত্র : বিবিসি বাংলা
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








