ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৫:৪৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি পরিবর্তনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৬ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার মাসের পরিবর্তে ছয় মাসের সেমিস্টার পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

চলতি বছরের জুলাই থেকে নতুন পদ্ধতিতে সেমিস্টার চালু করতে বলা হয়েছে।


ইউজিসির মতে, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও পাঠক্রম বহির্ভূত কার্যক্রম বাড়াতে এ পরিবর্তন আনা হচ্ছে। নতুন পদ্ধতি বাস্তবায়নের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইউজিসি বলছে, এই নতুন সেমিস্টার পদ্ধতি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের স্নাতক পাঠ্যক্রমকে ফলাফলভিত্তিক শিক্ষার (ওবিই) অনুকূলে সংশোধন করতে সাহায্য করবে।

বিষয়বস্তুগুলোর ওপর পাঠ্যক্রম পুনর্গঠনের ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে পারবে।