বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২ ‘ইউএস-বাংলা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা, অন-টাইম ডিপারচার, ফ্লাইট সংখ্যা ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২’এ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২’ এ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি-এর কাছ থেকে গ্রহণ করেন।
সম্প্রতি প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশন্স নিশা তাসনিম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট অনটাইম ফ্লাইট ডিপারচার ক্যাটাগরিতে সিলভার এবং বেস্ট ইকোনমিক ক্লাসের ফুড ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি-ই যাত্রীদের আস্থার প্রতিদান।’
এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার ‘এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৬’ ভূষিত হয়েছিলো।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








