ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৪:৪২:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বেড়ায় শিশুকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:০০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার

পাবনা জেলার বেড়া উপজেলায় তামিম হোসেন (৬) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে স্থানীয় স্কুলে প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

আজ বৃহস্পতিবার সকালে তামিমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তামিম উপজেলার খাকছড়া গ্রামের চকপাড়ার মনসুর আমীনের ছেলে।

বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু তামিম বুধবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলো। রাতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ির পিছনে তার লাশ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।