বেড়েছে সবজিসহ ব্রয়লার মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
দেশের উত্তরাঞ্চলের নিম্নভূমিতে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সবজি সরবরাহ কম হওয়ায় প্রতিদিনই বাড়ছে দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি ও ব্রয়লার মুরগিও। তবে কমেছে ইলিশের দাম।
আজ রোববার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা , শশা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। একইভাবে কেজিতে ১০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে।
অন্যান্য সবজির মধ্যে টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫ থেকে ২৮ টাকায়।
আগের মতোই দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ৫ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত রসুনের দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশি রসুনের দাম নেওয়া হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা প্রতিকেজি।
মাছের বাজারে কমেছে ইলিশের দাম। ইলিশের দাম সস্তা হওয়ায় মানুষের ঝোঁক এখন সেদিকেই। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০০ থেকে ৮০০ টাকায়। তবে ওজনে বড় ইলিশের দাম তুলনামূলক বেশি। রামপুরা বাজারে ১ কেজি ৬০০ গ্রামের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ হাজার টাকা।
খামারের মুরগির ডিম গত সপ্তাহে ৩২ থেকে ৩৪ টাকা হালি দরে বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। তবে ডজন হিসেবে কিনলে ১০০ থেকে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।
ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১২০-১৩০ টাকা কেজি। এছাড়া ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৫০ টাকা কেজি।
মধ্য বাড্ডা বাজারে গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে বাজারটিতে আজ ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫০ টাকা। ব্রয়লারের পাশাপাশি দাম বেড়েছে ডিমপাড়া সাদা মুরগিরও। গত সপ্তাহে ১৫০ টাকা কেজি বিক্রি হওয়া সাদা মুরগি আজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি।
তবে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে মালিবাগ রেলগেটের গুলবাগ বাজারে। গত সপ্তাহে বাজারটিতে ব্রয়লার মুরগির কেজি ছিল ১২০ টাকা, যা সপ্তাহে ব্যবধানে বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আর ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি।
গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







