বেড়ে চলেছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১৭ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি সবজির দাম। শীতের আগাম সবজি বাজারে আসলেও হু হু করে বেড়ে চলেছে সবজির দাম।
রোববার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরসহ বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
গত সপ্তাহে ৬০-৮০ টাকা কেজি বিক্রি হওয়া শিমের দাম বেড়ে আজ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ভেদে পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা কেজি। বাজার ও মানভেদে গাজর বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি । একমাসের বেশি সময় ধরে বাজারে পাওয়া যাচ্ছে শীতের আগাম সবজি ফুলকপি। ফুলকপি প্রতি পিস দাম বেড়ে ৫০-৬০ টাকা হয়েছে। বাজারে নতুন আসা শীতের আগাম আরেক সবজি মুলা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। বাজার ভেদে বেগুন ৪০-৫০ টাকা, উস্তা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটির দাম বেড়ে ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁকরোল, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, ধুনদল ও ঝিঙা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা পোয়া (২৫০ গ্রাম)।
সিপাইবাগ বাজার থেকে সবজি কেনা তামজীদ বলেন, গত সপ্তাহে এক কেজি বেগুন কিনেছিলাম ৪০ টাকা দিয়ে। এখন দাম চাচ্ছে ৫০ টাকা। শুধু বেগুন নয় এখন কোনো সবজি ৫০ টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না।
বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ আগের সপ্তাহের মতো ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশি রসুনের দাম নেওয়া হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকা প্রতি কেজি।
বাজারভেদে ব্রয়লার মুরগি ১৩০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক ২২০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খামারের মুরগির ডিম দুই সপ্তাহ আগে ৩২ থেকে ৩৪ টাকা হালি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩৫ -৩৬ টাকা। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।
বাজারে মাছের মধ্যে রুই ও কাতলা ২৩০-৩০০ টাকা, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০ ,তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০ , পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা এবং সরপুঁটি ১৩০ টাকায় বিক্রি হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






