ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:৩৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

বৈরুতে ৩৫ বাংলাদেশি নারী কর্মী আটক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩৫ বাংলাদেশি নারীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এসময় অন্যান্য দেশের আরও ৪৫ নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে অনেকের বৈধ ভিসা (আকামা) থাকলেও ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

আটক প্রবাসীরা বর্তমানে ইজদাইদি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে আছেন।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় বৈরুতের ডিকুয়ানি এলাকায় আউন মার্কেট সংলগ্ন সেন্টার মারিয়া জেস নামের ছয়তলা ভবনে থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, নারীকর্মীরা সকালে কাজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।  ঠিক তখনই পুলিশ অভিযান চালায়। দুটি গাড়িতে এসে বিপুল সংখ্যক ইমিগ্রেশন পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে বৈধ-অবৈধ বাংলাদেশি নারীকর্মীসহ ৭০ প্রবাসীকে আটক করে।

ভবনটিতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিসহ অন্য দেশের প্রায় ৩০০ প্রবাসী বাস করতেন।  তাদের মধ্যে দুইশ’র অধিক বাংলাদেশি।

স্থানীয় প্রবাসীরা জানান, আকামা থাকা সত্ত্বেও অনেক নারীকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এছাড়া অবৈধদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নিবন্ধন করেছেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটক বাংলাদেশিদের ব্যাপারে জানতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশ থেকে নারীকর্মীরা গৃহকর্মী ভিসায় লেবাননে আসেন।  দেশটির আইন অনুযায়ী, নারীকর্মীদের নিয়োগকর্তার স্থান ব্যতীত অন্য কোথাও থাকা নিষেধ।  দীর্ঘদিন পর দেশটির ইমিগ্রেশন পুলিশের হঠাৎ এমন অভিযানে দেশটির অবৈধ শ্রমিকরা আতঙ্কগ্রস্ত বলে জানান সংশ্লিষ্টরা।