ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:২৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বৈষম্যের প্রতিবাদে দিল্লিতে ছাত্রীদের নৈশ মিছিল

বিবিসি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:১৩ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন। (ফাইল ফটো)

ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন। (ফাইল ফটো)

ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউ-এর শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির ছাত্রীরা বৃহস্পতিবার রাতে দেশের রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেছে।

এই বিক্ষোভ মিছিল করা হয়েছে রাতে, কারণ সূর্যাস্তের পর ছাত্রীরা কেন হোস্টেলের বাইরে থাকবে তা নিয়েই বেনারসে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাত শুরু হয়েছিল।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও অনেকেই মনে করছেন দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসেও মেয়েরা অনেক সুযোগ-সুবিধা ও সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত।

`পিঁজড়া তোড়` নামে দিল্লিতে ছাত্রছাত্রীদের একটি অরাজনৈতিক সংগঠন - যার অর্থ হল খাঁচা ভাঙো - তার বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির সামনে থেকে তাদের নৈশ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

গত সপ্তাহে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীর শ্লীলতাহানি হওয়ার পর কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছিল - কেন সন্ধ্যা ছটার পরেও তিনি হোস্টেলের বাইরে ছিলেন? এরপর পুলিশ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ব্যাপক মারধরও করে - তারই প্রতিবাদে ছিল তাদের এদিনের আয়োজন।

এই ছাত্রীরা প্রশ্ন তুলছেন, "দেশের বিভিন্ন ক্যাম্পাসে যেখানে ছেলেরা রাত সাড়ে দশটা পর্যন্ত হোস্টেলে ঢুকতে পারে, সেখানে মেয়েদের কেন অনেক আগে ঢুকে পড়তে হবে?"

কিংবা আর একজনের কথায়, "অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পরও কি মেয়েদের সঙ্গে বঞ্চনা শেষ হবে না?