বোন হারানোর শোক বুকে চেপে আকবরের বিশ্বজয়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
বোন হারানোর শোক বুকে চেপে আকবরের বিশ্বজয়
আকবর আলী এখন এক নতুন মহাকাব্যের নাম। শোককে শক্তিতে পরিণত করে বিশ্বজয়ের গল্প লিখেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এই আকবর আলী। বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা চলাকালীন সময়ে (২২ জানুয়ারি) হারান প্রাণপ্রিয় বোনকে। আকবরকে পরিবারের পক্ষ থেকে এই খবর জানানো হয়নি। যদি আকবর ভেঙে পড়েন! বোনের মৃত্যু আকবর কি না শুনে থাকতে পারেন?
২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। এরপরই আকবর তার মেজো ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেষ করেন তাকে কেন জানানো হয়নি এই খবর! ১৮ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে আকবরদের খেলা টিভিতে দেখেছিলেন তার বোন খাদিজা, এর চার দিনের মাথায় তিনি মারা যান জমজ সন্তান জন্ম দিতে গিয়ে।
বোন মারা যাওয়ার পরই বাংলাদেশের নকআউট পর্বের খেলা শুরু হয়েছিল। অর্থাৎ হারলেই বাদ। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর গতকাল ভারতকে হারিয়ে বিশ্বজয়ে গল্প লিখেন লাল সবুজের যুবারা।
আকবর হয়তো বুঝে গিয়েছিলেন তার কাঁধে বাংলাদেশের নেতৃত্ব। তার ভেঙে পড়লে চলবে না। এজন্যই হয়তো শোককে শক্তিতে রুপান্তরিত করে এনে দেন বিশ্বকাপ। ফাইনালে কঠিন চাপ কাটিয়ে অপরাজিত ৪৩ রানের মহাকাব্যিক ইনিংসেই ভারতকে হারানোটা সহজ হয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





