ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৪৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

বোর্ড পরীক্ষার খাতা পুনর্মূল্যায়েনের বিধান প্রণয়নে রুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বোর্ডের প্রণীত রেগুলেশনের প্রবিধান অনুযায়ী উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ না রাখার বিধানটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
একই সঙ্গে খাতা পুনর্মূল্যায়নের প্রয়োজনীয় বিধান কেন প্রণয়ন করা হবে না- রুলে তাও জানতে চেয়েছে আদালত। দুই সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং সকল বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের রুলে জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী শিকদার মাহমুদুর রাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল¬াহ আল মাহমুদ বাশার।
আইনজীবী শিকদার মাহমুদুর রাজী বলেন, ‘বোর্ডের আইন অনুযায়ী খাতা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই। যা করা যায় তা হলো পুননিরীক্ষা। এর ফলে খাতার মার্কের বিষয়টি চ্যালেঞ্জ করার সুযোগ থাকলেও খাতার মূল্যায়ন করার সুযোগ নেই। তাই সে সুযোগ চেয়ে রিটটি দায়ের করা হয়।
এর আগে এসএসসি ও এইচএসসিসহ সমমানের বোর্ড পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চেয়ে রিটটি দায়ের করা হয়। গত ১৪ মে আইনজীবী শিকদার মাহমুদুর রাজী ও আইনুন নাহার সিদ্দিকা এ রিট দায়ের করেন।