ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

বোয়াল মাছটি ২৪ হাজার টাকার!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে গতকাল রোববার বিকেলে স্থানীয় জেলেদের জালে ১০ কেজি ওজনের এই বোয়াল মাছ ধরা পড়ে। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে গতকাল রোববার বিকেলে স্থানীয় জেলেদের জালে ১০ কেজি ওজনের এই বোয়াল মাছ ধরা পড়ে। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে স্থানীয় জেলেদের জালে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। গতকাল রোববার বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘‌‌‌দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের অদুরে কার্গোঘাট এলাকায় গতকাল বিকেলে নদীতে জাল ফেলেন জেলে জয়নাল সরদার ও তার লোকজন। প্রথমবার জাল তুলে তেমন কিছুই পাননি। তবে হতাশ হননি তারা। দ্বিতীয় দফায় নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর তুলতে গেলে বড় এক ঝাঁকি দেয়। জাল টেনে নৌকায় তোলার পর তিনি বড় একটি বোয়াল মাছ দেখতে পান। দ্রুত মাছটি নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছবাজারে। সেখানে ওজন দিয়ে তারা দেখতে পান ১০ কেজি ওজনের বোয়াল মাছ।’
তিনি বলেন, ‘পরে মাছটি সন্ধ্যার আগে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা অন্য ব্যবসায়ীদের সঙ্গে নিলামে অংশ নিয়ে মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। তিনি বিভিন্ন স্থানে যোগাযোগ করার পর ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।’
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘অনেক দিন হলো বড় মাছ পাই না। আজ রোববার মাছটি পেয়ে ভালোই লাগছে। এ ছাড়া এখন নদীতে মাঝেমধ্যে বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে থাকি। পরবর্তী সময়ে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিক্রি করি।’