ব্যাংকক বিমানবন্দরে সৌদি তরুণী আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি : সংগ্রহ করা
ব্যাংকক বিমানবন্দরে আটক এক সৌদি তরুণী বলেছেন, দেশে পাঠানো হলে তাকে হত্যা করা হবে। রোববার ১৮ বছর বয়সী ওই তরুণীকে থাইল্যান্ডে ঢুকতে দেয়া হয়নি। খবর এএফপি’র।
রাহাফ মাহাম্মদ আল-কুনুন নামের ওই তরুণী বলেন, তিনি সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছানোর পর সৌদি ও কুয়েতি কর্মকর্তারা তাকে থামিয়ে তার কাছ থেকে ভ্রমণ কাগজপত্র জোর করে কেড়ে নেয়।
হিউম্যান রাইটস ওয়াচ তার এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
তিনি বলেন, তারা আমার পাসপোর্ট কেড়ে নিয়েছে। তার পুরুষ অভিভাবেকর অনুমতি ছাড়া ভ্রমণ করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করেেছ।
কুনুন বলেন, তিনি তার পরিবারের কাছ থেকে পালাতে চাইছিলেন। তার পরিবারের সদস্য তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
তিনি আরো বলেন, আমি চুল কাটায় আমার পরিবার আমাকে ছয় মাস ধরে একটি রুমে আটকে রাখে। আমাকে দেশে ফেরত পাঠানো হলে কারাগারে আটক রাখা হবে।
তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত সৌদি জেল থেকে বেরুবার পর যত দ্রুত সম্ভব আমাকে হত্যা করা হবে।
থাইল্যান্ডের ইমিগ্রেশন প্রধান সুরাচাতে হাকপার্ন বলেন, রোববার কুয়েত থেকে একটি ফ্লাইটে করে থাইল্যান্ডে পৌঁছলে তাকে দেশটিতে ঢুকতে দেয়া হয়নি।
তিনি বলেন, ওই তরুণীর রিটার্ন টিকিট অথবা অর্থ নেই। তিনি আরো জানান, রাহাফকে বিমানবন্দরের একটি হোটেলে রাখা হয়েছে।
তিনি বলেন, বিয়ে না করার জন্য তিনি তার পরিবার থেকে পালিয়ে এসেছেন।
থাই কর্তৃপক্ষ ঘটনাটির ব্যাপারে সৌদি দূতাবাসকে বিষয়টি অভিহিত করেছে।
কুনুন বলেন, তিনি অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য সেখানে যাচ্ছিলেন। কিন্তু সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছলে সৌদি ও কুয়েতি দূতাবাসের প্রতিনিধিরা তাকে আটক করে।
তিনি টুইটারে জানান, আমি বাঁচতে চাই।
তিনি জানান, তার অস্ট্রেলীয় ভিসা রয়েছে। অথচ তারপরও তার বাবা সৌদি দূতাবাস কর্মকর্তাদের জানান, তিনি মানসিক রোগী।
কুনুন, বলেন, আমি বিমানবন্দর থেকে বের হতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম। কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা আমাকে পর্যবেক্ষণ করছেন।
অভিবাসন প্রধান সুরাচাতে বলেন, সোমবার সকালে কুনুনকে সৌদি আরব পাঠিয়ে দেয়া হবে।
তবে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, থাই কর্তৃপক্ষকে ওই কিশোরীকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর আশ্রয় নিয়ে দিতে হবে।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











