ব্যারিস্টার হলেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা: জোবায়দা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বার-এট-ল ডিগ্রি অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় জায়মা জাইমার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) করেন তিনি। এরআগে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসাথে তার উত্তোরত্তর সাফল্য-সমৃদ্ধি কামনা করছি।
জানা গেছে, জিয়া পরিবারের আগামী উত্তরসূরি জাইমা রহমানের এই সাফল্যের জন্য বিএনপি ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ওয়ান ইলেভেনের পর থেকে বাবা-মা’র সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। দাদি খালেদা জিয়ার অনুপ্রেরণায় জাইমা রহমান আইনী পেশা বেছে নেন।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




